খেলা

চুয়াডাঙ্গায় সীমান্ত-চেকপোস্টে বাড়তি সতর্কতা

<![CDATA[

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় চুয়াডাঙ্গার সীমান্ত-চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। ইমিগ্রেশন এলাকায় দুই জঙ্গির পরিচয় শনাক্তে ছবি টাঙিয়ে রাখা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে চেকপোস্ট ও সীমান্ত এলাকায় নজরদারি এবং সতর্কতা বাড়ানো হয়েছে।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে এ জঙ্গিদের চেনার জন্য পোস্টার ও ছবি লাগানো হয়েছে। চেকপোস্ট দিয়ে ভারতে ভ্রমণ করছেন তাদের সবকিছু খতিয়ে দেখছে ইমিগ্রেশন কর্মকর্তারা। ইমিগ্রেশনে কালো তালিকাভুক্তদের ব্যাপারেও সজাগ দৃষ্টি রেখেছে ইমিগ্রেশন পুলিশ। বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধীনে ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সতর্কতা নিয়েছে বিজিবি।

আরও পড়ুন: জঙ্গি ছিনতাইয়ে নেতৃত্ব দেয়া ব্যক্তির পরিচয় শনাক্ত

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আবু নাঈম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার পর থেকে আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশ থেকে ভারতে গমনকারীদের সব ধরনের পরীক্ষার পর অনুমোদন দেয়া হচ্ছে। কোনো অপরাধী এ চেকপোস্ট দিয়ে যেতে পারবে না।’

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যান্যান্ট কর্নেল শাহ্ মো. ইশতিয়াক বলেন, সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বদা কাজ করছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। জঙ্গিরা পালিয়ে যেতে পারবে না চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!