খেলা

চুয়াডাঙ্গায় অটোভ্যান উল্টে চালকের মৃত্যু

<![CDATA[

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু (অবৈধ ইঞ্জিনচালিত অটোভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমজান আলি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের পশ্চিমপাড়ার নাজের আলির ছেলে।

 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে রমজান আলিসহ বেশ কয়েকজন মিলে টিউবওয়েল বসানোর কাজে আলমসাধু যোগে মেহেরপুর গাঙনি যাচ্ছিল। পথিমধ্যে নাটুদা ফকিরপাড়া মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে যায়। চালক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ভাতিজা নিহত, মরদেহ দেখে চাচার মৃত্যু

 

দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ আলমসাধু উল্টে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!