বাংলাদেশ
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
<![CDATA[
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।
শিশু যুবায়েদ রহমান জুনায়েদ দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার সকালে শিশু যুবায়েদ রহমান জুনায়েদ বাড়ির পাশে খেলছিল। এ সময় তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কোনো এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় একজন গোসল করতে গিয়ে জুনায়েদের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: ভোলায় বিয়ে বাড়িতে বরের ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
]]>




