ছাত্রলীগ করে সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী
<![CDATA[
ছাত্রলীগ করে সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পীরগাছা কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, শুধু স্লোগান দিলেই ছাত্রলীগের নেতা হওয়া যায় না। ছাত্রলীগ করতে হলে দলের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগ অন্য আর পাঁচটা দলের মতো সংগঠন না। ছাত্রলীগের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নেই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে।
আরও পড়ুন: চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আর এই সংগঠনের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দলে যেন কোনো জামায়াত-শিবির, বিএনপি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ একাত্তরের পরাজিত শক্তিই ৭৫ ঘটিয়েছে। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে এখনো সুযোগ খুঁজছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু কালকা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল প্রমুখ।
]]>




