খেলা

ছাত্রলীগ কর্মীকে বাঁশপেটা করার ভিডিও ভাইরাল

<![CDATA[

যশোরে মোটরসাইকেল চালানোর সময় জোরে শব্দ হওয়ায় আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন লিটনের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশপেটা করার ১৫ সেকেন্ডের একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে বেলা ১১টার দিকে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের বারান্দায় নিয়ে মরধরের ঘটনা ঘটে। এমনকি তাকে পরিষদের মধ্যে নিয়ে স্লাইরেঞ্জ দিয়ে মারপিটেরও অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার আব্দুল্লাহ আল মামুন মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও কাটাখালি গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ ওয়াজেদ আলী ও রমেশ বিশ্বাস মঙ্গলবার সকালে আব্দুল্লাহ আল মামুনকে ধরে পরিষদ আনেন। এরপর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন বাঁশের লাঠি দিয়ে ধরে তাকে বেধড়ক পিটিয়ে জখম করেন। একপর্যায়ে তাকে পরিষদের কক্ষে ঢুকিয়ে নির্যাতন চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরির অভিযোগে স্কুলছাত্রকে অকথ্য নির্যাতন, ভিডিও ভাইরাল

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুবজ বিশ্বাস জানান, মামুন ইউনিয়ন ছাত্রলীগকর্মী। মোটরসাইকেল চালানোর সময় জোরে শব্দ হওয়ার কারণে তাকে ধরে নিয়ে মারপিট করেছেন ইউপি চেয়ারম্যান। বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন। ওই সময় নৌকার পক্ষে নির্বাচন করেছিল মামুন। ওই রাগে মামুনকে নির্যাতন করা হয়েছে বলে ধারণা তার।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা জুয়েল জানান, মোটরসাইকেল চালানোর সময় পড়ে গিয়ে শব্দ হয়। শুধু এই অপরাধে মামুনকে পরিষদে ধরে নিয়ে পেটান চেয়ারম্যান লিটন। তিনি পরিষদের গিয়ে দেখেন ঘরে আটকে স্লাইরেঞ্জ দিয়ে মারপিট করছেন তকে। চেয়ারম্যানকে নিবৃত করতে গিয়ে তিনিও নাজেহালের শিকার হন। খবর পেয়ে মামুনের মা মেহেরুন্নেছা পরিষদে গেলে তাকেও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।

আরও পড়ুন: যশোরে ছাত্রলীগ নেতার ফেনসিডিল সেবনের ভিডিও ভাইরাল!

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন জানান, তার ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাঠে গ্রীষ্মকালীন খেলাধুলা চলছিল। খেলা চলাকালে বিকট শব্দ করে বাবু মোটরসাইকেল চালাচ্ছিল। এ কারণে তাকে শাসন করা হয়েছে।

জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!