বিনোদন

ছাপাখানা থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

<![CDATA[

রাজধানীর ফকিরাপুল কোমর উদ্দিন গলির একটি ছাপাখানা থেকে আব্দুল্লাহ খান (১৯) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ৫০/২ নম্বর এমএসইউবি লেমিনেশন ছাপাখানা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আব্দুল্লাহ খান পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের লাবলু খানের ছেলে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ছাপাখানাটির ভেতর ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ওই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে কারখানায় একাই ঘুমিয়ে ছিলেন তিনি। পাশে আরেকটি ছাপাখানায় কাজ করা তার আপন ছোট ভাই ও আরেক কর্মচারী সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে শাটার খুলে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন: গাইবান্ধায় গলায় কাপড় বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

আব্দুল্লাহর ছোট ভাই নাজিউল্লাহ খান জানান, তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন আব্দুল্লাহ। প্রায় চার বছর ধরে ওই ছাপাখানায় সহযোগী হিসেবে কাজ করছিলেন। কী কারণে আব্দুল্লাহ আত্মহত্যা করতে পারেন, তা জানাতে পারেননি তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!