বাংলাদেশ

ছুটি পেয়ে বাড়ির পথে সাফজয়ী বাঘিনীরা, এলাকায় ঈদের আমেজ

<![CDATA[

অবশেষে ছুটি পেয়েছেন নারী ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়শিপ জয় করে দেশে ফেরার পর একে একে বিভিন্ন সংবর্ধনায় সিক্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাড়ির পথে এখন। চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করে নিতে নিজ নিজ এলাকায় চলছে নানা আয়োজন। পরিবারে বইছে আনন্দের সুবাতাস।

ফুটবলারদের মধ্যে ৮ জনের দল যাচ্ছে ময়মনসিংহ। ধোবাউড়ার কলসিন্দুরের ফুটবলার তারা। যাত্রাপথে এই ফুটবলারদের দুই ধাপে সংবর্ধনা দেয়া হবে ভালুকা এবং ত্রিশালে। ময়মনসিংহ পৌঁছালে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হবে। এরপর আগামীকাল সেখানে আরও একটি সংবর্ধনা শেষে ফুটবলাররা যাবেন কলসিন্দুর।

সানজিদা মারিয়া ছাড়াও দলের বাকি ফুটবলাররা আজ নিজ নিজ বাড়িতে যাচ্ছেন। বাফুফের তত্ত্বাবধানে সবার যাত্রাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:আলোর মশাল জ্বালিয়ে পঞ্চপাণ্ডব বরণ করলো এলাকাবাসী

এদিকে বুধবার (২৮ সেপ্টেম্বর) সাফজয়ী পাঁচ তারকা ফিরেছেন নিজ ঠিকানা রাঙামাটি জেলায়। আর এই পঞ্চপাণ্ডবকে ব্যতিক্রমভাবে বরণ করে নিয়েছে এলাকাবাসী। আলো ছড়ানো কন্যাদের যেন আলোর অভাব দূর করতে দুর্গম পাহাড়ি পথে পথে জ্বলল হাজারো মশাল।

এই পাঁচ ফুটবলার হলেন— রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী। বাড়ি ফেরার আগে চট্টগ্রামের দৈনিক আজাদীর পক্ষ থেকে পাঁচ নারী ফুটবলারের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়া হয়েছে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে কেন নানু ডাকেন নারী ফুটবলাররা

বুধবার রাত ৮টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি এলাকায় রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা এবং আনাই মগিনী ও আনুচিং মগিনীর গাড়ি পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চপাণ্ডবদের সাবেক কোচ বীরসেন তঞ্চগ্যা, শান্তি মনি চাকমা, শশী মোহন চাকমাসহ দুই শতাধিক গ্রামবাসী।

বাড়ি ফিরেছেন সাফজয়ী দলের ডিফেন্ডার মাসুরা পারভীনও। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতায় নিজের বাড়িতে পৌঁছেন এই তারকা।  সাফ জয়ের পর বাংলাদেশে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সংবর্ধনায় সিক্ত মাসুরা বাড়িতে আসায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!