খেলা

‘ছোট ভাইয়ের কারণে হেরেছেন আ.লীগ প্রার্থী’

<![CDATA[

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়াবুর রহমান তার ছোট ভাইয়ের কারণে হেরেছেন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব।

শনিবার (২২ অক্টোবর) রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়াবুর রহমানের ছোট ভাই আবু বকর সিদ্দিক ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে ভোটারদের কাছে ভোটের জন্য দেয়া অর্থ ফেরত নিয়ে ছিলেন মামলা ও পেশী শক্তির ভয় দেখিয়ে। তা এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে। আবু তোয়াবুর রহমান যে ২৩১টি ভোট পেয়েছেন, তা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দের কারণে। তার ব্যক্তি ইমেজে নয়।’

আরও পড়ুন: ‘পঞ্চগড়ে টাকার কাছে হেরেছে আওয়ামী লীগ’

তিনি আরও বলেন, ‘গত  শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে আবু বকর সিদ্দিক দলের একজন সিনিয়র নেতা হয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যা সংগঠনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী।’

দলীয় নেতাদের বিরুদ্ধে দেয়া বক্তব্য মিথ্যা দাবি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!