বাংলাদেশ

জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে: আইনমন্ত্রী

<![CDATA[

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছিল। পাঁচ বছর (পূর্ণ মেয়াদ) ক্ষমতায় থাকার পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: ১০ ডিসেম্বরই হবে সরকার পতনের ঘোষণা: ফখরুল

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!