জন্মদিনের বড় গিফট আমার মা: অমিত হাসান
<![CDATA[
নায়ক কিংবা খলনায়ক দুই চরিত্রেই সমান জনপ্রিয় অমিত হাসান। আজ ৯ সেপ্টেম্বর গুণী এ অভিনেতার জন্মদিন। ঘরোয়াভাবে মায়ের সঙ্গে নিজের জন্মদিন পালন করবেন তিনি। আজকের দিনটি পরিবারের জন্যই বরাদ্দ রেখেছেন ঢাকাই সিনেমার তিন দশক অভিনয়জীবন পার করা এ অভিনেতা।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক। মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবির মাধ্যমে একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অমিত হাসান। এরপর অমিত হাসান অসংখ্য ছবিতে অভিনয় করেন।
আরও পড়ুন: দেখা মিলছে না জায়েদ খানের
ঢাকাই সিনেমার এ অভিনেতার এবারের জন্মদিনের প্রাপ্তিটা অনেক বেশি। জন্মদিনে সবচেয়ে বড় গিফট পেয়েছেন অমিত হাসান। জন্মদিনে এবার তার পাশে রয়েছেন তার মা। আর মাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। অভিনেতা জানান, অভিনয়ের ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে জন্মদিনটা পালন করা হয়নি তার। কারণ, তার মা থাকতেনে টাঙ্গাইলে আর তিনি থাকতেন ঢাকায়। তাই বিশেষ এ দিনটিতে মায়ের সঙ্গে কাটানো হতো না তার। এবার অমিতের জন্মদিনে তার মা ঢাকায় এসেছেন। আর তাই উচ্ছ্বসিত তিনি।
অমিত হাসান সময় সংবাদকে বলেন, ‘এবারের জন্মদিনে আমি সৌভাগ্যবান। কারণ, আমার মা এবার ঢাকায় এসেছেন। মাসহ পরিবারের সবাইকে নিয়েই জন্মদিন পালন করছি। মাকে কাছে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় গিফট বলে আমি মনে করি। আজ পরিবারকে সঙ্গে নিয়েই দিনটি পালন করব।’
আরও পড়ুন: পালিয়ে বেড়াচ্ছেন ‘বিতর্কিত’ অভিনেতা রাসেল মিয়া
দোয়া চেয়ে ‘চেতনা’খ্যাত এ অভিনেতা বলেন, ‘স্ত্রী, সন্তানের সঙ্গেই কাটবে দিনটি। সবার কাছে দোয়া চাই। আয়োজন করে জন্মদিন পালন করার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। এখনো নেই। তাই পরিবারের সঙ্গেই জন্মদিনটি পালন করছি।’
]]>



