বাংলাদেশ

জন্ম-মৃত্যু নিবন্ধনে শীর্ষ সাত জেলাই রাজশাহী বিভাগের

<![CDATA[

২০২১-২২ অর্থবছরের জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ৬৪ জেলার মধ্যে শীর্ষ ১০-এ রয়েছে রাজশাহী বিভাগের সাত জেলার নাম। এমনকি ৬৪টি জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওগাঁ জেলা। অবশ্য রাজশাহী বিভাগীয় পর্যায়ে নিবন্ধনে প্রথম হয়েছে জেলাটি।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে নওগাঁ বিভাগীয় পর্যায়ে প্রথম এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় এবং জাতীয় পর্যায়ে তৃতীয় অবস্থানে রয়েছে। পাবনা বিভাগীয় পর্যায়ে তৃতীয় এবং জাতীয় পর্যায়ে চতুর্থ অবস্থানে রয়েছে নাটোর বিভাগীয় পর্যায়ে চতুর্থ এবং জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে। সিরাজগঞ্জ বিভাগীয় পর্যায়ে পঞ্চম এবং জাতীয় পর্যায়ে সপ্তম অবস্থানে রয়েছে। রাজশাহী জেলা-বিভাগীয় পর্যায়ে ষষ্ঠ এবং জাতীয় পর্যায়ে অষ্টম অবস্থানে রয়েছে। জয়পুরহাট বিভাগীয় পর্যায়ে সপ্তম এবং জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বিভাগীয় পর্যায়ে নবম এবং জাতীয় পর্যায়ে ২৩তম অবস্থানে রয়েছে বগুড়া জেলা।

আরও পড়ুন: জন্ম নিবন্ধন করার নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও সময়

বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন– জন্মের ৪৫ দিনের মধ্যে সব শিশুদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। পাশাপাশি যে কোনো লোক মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করারও বাধ্যবাধকতা রয়েছে। তাই সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের ২০২১-২২ অর্থ বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম হয়েছে নওগাঁ জেলা। এ ছাড়াও সারা দেশে ৬৪টি জেলার মধ্যে দ্বিতীয় হয়েছে নওগাঁ জেলা।

তিনি আরও জানান, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনায় দেশের ৬৪ জেলার মধ্যে রাজশাহী বিভাগের ৭টি জেলা সেরা ১০টি জেলার মধ্যে রয়েছে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে জেলা প্রশাসক, ইউএনও, স্থানীয় সরকার শাখার সব কর্মকর্তার প্রচেষ্টায় এই সফলতা এসেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!