খেলা

জবা ফুলের চায়ে রয়েছে যেসব ক্ষতিকর দিক

<![CDATA[

হিবিসকাস বা জবা ফুলের চায়ের উপকারিতার কথা কারো অজানা নয়। তবে এই চা নিয়মিত গ্রহণে আপনার শরীরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। সে সমস্যাগুলো সম্পর্কে আপনি কতটা জানেন?

যারা ওজন নিয়ন্ত্রণে ডায়েট করে এবং হৃদরোগ এবং উচ্চ রক্তচাপে ভুগছে তাদের জন্য এই চা বিশেষ উপকারী। তবে এই চায়ের কিছু ক্ষতিকর দিক রয়েছে।

আরও পড়ুন: ইলিশ রান্নায় যে ভুলগুলো একদমই করা যাবে না

যেমন নিয়মিত এই চা গ্রহণে পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গা-গোলানো, বমি ভাব, মাথা ব্যথাসহ আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত পরিমাণে হিবিসকাস টি পান করলে ব্লাড প্রেশার বা মেদ ঠিকই কমে। তবে এক্ষেত্রে আপনার শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতির সমস্যা দেখা দিতে শুরু করবে। এমনকি ঘাটতি হতে পারে সোডিয়াম, পটাসিয়ামেরও।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ড্রিহাইড্রেশনের পাশাপাশি সোডিয়াম,পটাসিয়ামের ঘাটতি হলে মুহূর্তের মধ্যেই আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন।

তাছাড়া এই চা নিয়মিত পান করলে আপনি শারীরিকভাবে দুর্বল অনুভব শুরু করবেন। মাথায় ঝিম ধরা ভাব, মাথা যন্ত্রণা এবং মাথা ঘোরানোর মতো সমস্যাও দেখা দিতে পারে।

গবেষণায় দেখা গেছে, এই চায়ের প্রভাবে শরীরে অনেক ওষুধই ঠিকভাবে কাজ করতে পারে না। তাই জবা ফুলের উপকারিতা পেতে সপ্তাহে প্রতিদিনের পরিবর্তে একদিন এই চাকে বেছে নিতে পারেন।

আরও পড়ুন: মেধা বিকাশে শিশুকে যেভাবে ডিম খাওয়াবেন

অন্যথায়, নিয়মিত হিবিসকাস টি বা জবা ফুলের চা পান করা থেকে বিরত থাকুন। কেননা অতিরিক্ত পরিমাণে এই চা পান করে অজান্তেই নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন আপনি।

সূত্র: এবিপি লাইভ

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!