খেলা

জমি দেয়ার কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা

<![CDATA[

‘জাতীয় ভূমিহীন কমিশন’ নামটি শুনলে যে কারও মনে হতে পারে সরকারি কোনো মন্ত্রণালয় কিংবা প্রজেক্ট। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে এ ব্যানারে নিম্নআয়ের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। জমি পাইয়ে দেয়ার কথা বলে কয়েক মাসে হাতিয়ে নেয় কয়েক লাখ লাখ টাকা। মূলহোতাকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কোথাও এ চক্রের কোনো জমি ছিল না।

চারদিকে প্রতারণার ভয়ংকর ফাঁদ পেতেছে গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়া প্রতারক এ চক্রটি। নানা অজুহাতে লোকজনের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছিল লাখ থেকে কোটি টাকাও। এবার উচ্চ বা মধ্যবিত্ত নয় নিম্নআয়ের দিন মজুর শ্রেণির মানুষকে তারা প্রথমে টার্গেট করে। অভাবীদের সরকারিভাবে জমি দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি।

সিটি করপোরেশন থেকে ‘জাতীয় ভূমিহীন কমিশন’ নামে ট্রেড লাইসেন্স নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে একটি অফিসও খুলে বসে প্রতারকচক্রটি। তবে সেটিও ভুয়া। তারপরও অফিসের কার্যক্রম ঠিকঠাক মতো চালিয়ে যায় প্রতারকচক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি পাইয়ে দেয়ার কথা বলে রেজিস্ট্রেশন ফির নামে প্রথমে ১ হাজার ৮৫০ টাকা ও পরবর্তীতে ১ লাখ টাকা করে প্রতি শতাংশ হিসেবে মাসে ৩ হাজার টাকা করে কিস্তি হাতিয়ে নেয় তারা।

আরও পড়ুন: প্রতারক চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে বললেন তাপস

ডিবি পুলিশের অভিযানে বেরিয়ে আসে আসল গোমর। তেজগাঁও গোয়েন্দা বিভাগ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের প্রধান তরিকুল ইসলাম তারেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সেই মূলত এ চক্রের মূলহোতা।

ডিবি পুলিশ জানায়, অফিসটি ভাড়া নেয়া হয়েছিল মাত্র কয়েকদিনের জন্য, আর তাদের নামে কোথাও কোনো জমি নেই, প্রতারণা করাই ছিল উদ্দেশ্য।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সম্প্রতি সময় সংবাদকে বলেন, জাতীয় ভূমিহীন কমিশন নামে কোথাও কোনো অস্থিত্ব নেই, সরকারিভাবে তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। জাতীয় ভূমিহীন কমিশনের নামে প্রতারণার ফাঁদ পেতে অসহায় গরিব মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে তারা। এরসঙ্গে আরও কারা জড়িত, এ ব্যবসা কে তাকে শিখিয়েছে আমরা সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় নিয়ে আসব আশা করছি।    

এমন পরিস্থিতিতে যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে খোঁজখবর নেয়ার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এ কর্মকর্তা।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!