জরায়ুমুখ ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য
<![CDATA[
জরায়ুমুখ ক্যানসারে দেশে প্রতিদিন গড়ে ২৮ নারী মারা যাচ্ছেন। নীরব ঘাতক হিসেবে এটি পরিচিত। তবে এতে ভয়ের কিছু নেই। জরায়ু ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে খ্রিস্টিয়ান মিশন প্রাইমারি স্কুল মাঠে জরায়ুমুখ ক্যানসার রোধে সচেতনতামূলক সভা হয়। সেখানে এসব কথা জানান প্রধান অতিথি খ্রিস্টিয়ান মেডিকেল সেন্টার মিশন হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. কামরুন নাহার।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টিয়ান মিশন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নীলি নিরুপমা কর্মকার ও ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: স্তন ক্যান্সার সহজেই নিরাময়যোগ্য
কামরুন নাহার বলেন, ‘আমাদের মানুষের জীবনে অনেক ধরনের ক্যানসার হয়, যার আমরা কোনো কারণ খুঁজে পাই না। কিন্তু জরায়ু ক্যানসার কেন হয়, তার কারণ সবাই জানে। জরায়ুমুখ ক্যানসারে দেশে প্রতিদিন গড়ে ২৮ নারী মারা যাচ্ছেন। নীরব ঘাতক হিসেবে এটি পরিচিত। তবে এতে ভয়ের কিছু নেই। জরায়ু ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য।’
তিনি আরও বলেন, সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে। সবচেয়ে আশার কথা হচ্ছে, এই ক্যানসারের ভ্যাকসিন একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো। তবে এর আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন দেশেই এই টিকা উৎপাদন হচ্ছে। যে কারণে দামও অনেকটাই হাতের নাগালে। তাই তিনি সবাইকে এ রোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: বায়ুদূষণে কীভাবে ফুসফুস ক্যান্সার ঘটে, জানালেন বিজ্ঞানীরা
সভায় ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন বলেন, সরকার এ নিয়ে দ্রুতই সচেতনতামূলক সপ্তাহ পালন করবে। কারণ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিন নিলে জরায়ু ক্যানসার থেকে মুক্ত থাকা যাবে। বর্তমান মার্কেটে এই ভ্যাকসিনের এক ডোজের দাম মাত্র ২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা দুই ডোজ এবং ৯ থেকে ৪৫ বছর বয়সীরা তিন ডোজ টিকা নিলেই এ রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। হয়তো এটি একসময় ইপিআই টিকার মতো হয়ে যাবে।
]]>




