জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে জার্মানিতে আটক
<![CDATA[
জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে পশ্চিম জার্মানির লয়েটসেরাথ গ্রামে কয়লা খনিবিরোধী আন্দোলনে অংশ নেয়ায় আটক করেছে জার্মান পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
জার্মানিতে কয়লাখনি বন্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনের একটি কয়লাখনি বন্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে পরিবেশবিদদের বেশ কয়েকটি সংগঠন। তাদের বাধা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামায় স্থানীয় প্রশাসন।
জার্মানির কয়লা খনি বিরোধী আন্দোলনে অংশ নিতে গেল ১৪ জানুয়ারি সেখানকার পরিত্যক্ত গ্রামটিতে যান সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, জার্মান সরকারের কাছে আমার বার্তা হল এখানে যা ঘটছে তা অবিলম্বে বন্ধ করুন, ধ্বংস বন্ধ করুন এবং সবার জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করুন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, জার্মান পুলিশ গ্রেটা থুনবার্গকে কয়লা বিক্ষোভের অংশ খেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কয়লাখনি বন্ধের দাবিতে জার্মানিতে বিক্ষোভ, সংঘর্ষ
চলতি সপ্তাহের শুরুতে কয়েকশ পুলিশ আন্দোলনকর্মীদের সরিয়ে দিতে তত্পরতা চালায়। তাদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হয়। তবে এখনও ২০ থেকে ৪০ জনের মতো অনমনীয় জলবায়ু কর্মী সেখানে নানা কৌশলে রয়ে গেছেন।
জার্মানির পশ্চিমে কোলনের কাছে লয়েটসেরাথের কয়লাখনি বন্ধে দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে পরিবেশবাদীদের বেশ কয়েকটি সংগঠন। নবায়নযোগ্য জ্বালানির কথা বলে ভেতরে ভেতরে পরিবেশের জন্য হুমকি এমন জ্বালানির সন্ধান ও উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন বিক্ষুব্ধরা।
আরও পড়ুন: আকাশছোঁয়া দামে জ্বালানি সংকট, কয়লার ব্যবহারে রেকর্ড
লুয়েটসেরাথের কয়লাখনি থেকে কমপক্ষে ১১০ মিলিয়ন টন কয়লা উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তবে জার্মানি এখনও বিশ্বের প্রথম ১৫টি কয়লা উৎপাদনকারী দেশ। তাই প্যারিসে সম্মত হওয়া জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে কেন্দ্রীয় সরকার যথাযথ উদ্যোগ না নিলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
]]>




