বাংলাদেশ

জাতির পিতার সমাধিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

<![CDATA[

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) বাংলাদেশ-এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম শনিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে উপাচার্য জাতির পিতার সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে: প্রধানমন্ত্রী

পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে জ্যোতি ছড়াচ্ছে। তার স্বপ্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!