জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ
<![CDATA[
চলতি মাসেই দেশের প্রথম পাতাল রেলের জগতে প্রবেশ করছে বাংলাদেশ। জানুয়ারির শেষ সপ্তাহে নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমলাপুর থেকে এয়ারপোর্ট ও পিতলগঞ্জ পর্যন্ত মেট্রোর এই নতুন পথ তৈরি করছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।
এবার পাতাল রেলের যুগের শুরু। দেশের প্রথম উড়াল রেলের পর এবার হতে যাচ্ছে পাতাল রেল। এমআরটির লাইন ওয়ানের আওতায় কমলাপুর থেকে এয়াপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে এই রেলপথ। থাকবে উড়াল অংশও, যা নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ পর্যন্ত যাবে।
২৬.৬ কিলোমিটার দীর্ঘ এই রেলের পাতাল অংশ ১৬.৪ কিলোমিটার। আর উড়াল পথ ১০.২ কিলোমিটার। ডিপো হবে পিতলগঞ্জে। চলতি মাসের শেষ সপ্তাহে ডিপো নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন। এ বিষয়ে একটি পত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছি। তার এ বিষয়ে কাজ করছেন। যেকোনো দিন আমরা তারিখ পেয়ে যেতে পারি। আর সেভাবেই আমরা নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি।
আরও পড়ুন: বাংলাদেশকে যে বার্তা দিয়ে গেলেন ডোনাল্ড লু
মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য ৪টি পয়েন্টে সুরঙ্গ করে বোরিং মেশিন ঢুকানো হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত বোরিং বা সুরঙ্গ পথ তৈরির মেশিন রাখার নির্দেশনা দেয়া হবে। যেন কোনো কারণে মেশিন নষ্ট হয়ে গেলে কাজ থেমে না যায়।
প্রাথমিক পরিকল্পনা অনুসারে এমআরটি লাইন ওয়ানের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হবে বলে জানায় ডিএমটিসিএল।
]]>




