খেলা

জানুয়ারির পর প্রথমবার অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের নিচে

<![CDATA[

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উদ্বেগের মধ্যেই ধীরে ধীরে কমতে শুরু করেছে জ্বালানি তেলে দাম। চলতি বছরের জানুয়ারির পর প্রথমবারের মতো প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের নিচে নেমে গেছে।

ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় সোমবার (২৬ সেপ্টেম্বর) তেলের দাম এ সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমে গেছে। এতে জানুয়ারির পর প্রথমবারের মতো আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের নিচে নেমে গেছে।

সোমবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এতে তেলের চাহিদা আরও কমেছে। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং চীনের কোভিড-১৯ লকডাউনের বিধিনিষেধ বিশ্বজুড়ে সরবরাহ ও চাহিদার চেইনে আঘাত হেনেছে।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গেলে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৫ ডলার ছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৮ দশমিক ৭৪ ডলারে অবস্থান করছিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!