জান্তায় যোগ দিচ্ছে মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী
<![CDATA[
মিয়ানমারে মোন রাজ্যের মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী সোমবার (১০ অক্টোবর) ঘোষণা দেয়, তারা জান্তা বাহিনীতে যোগ দেবে এবং স্থানীয় মিলিশিয়া হিসেবে কাজ করবে। তারা নিউ মোন স্টেট পার্টি (এনএমএসপি) থেকে বিভক্ত হয়েছে। খবর থান লুইন টাইমস।
এক বিবৃতি থেকে জানা যায়, মোন রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিপদ থেকে রক্ষা করার জন্য গ্রুপটিকে একটি মিলিশিয়ায় রূপান্তরিত করা হয়েছে।
মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তারা জনগণের দৈনন্দিন জীবনে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে।
বাহিনীর মুখপাত্র কর্নেল নাই চ্যান লাউই থান লুইন সংবাদমাধ্যমকে জানান, সম্প্রতি রাজ্যজুড়ে স্থানীয় বাসিন্দা, প্রশাসক এবং কর্মীদের নিহত হওয়ার খবর বেড়ে গেছে। এ কারণে তাদের মিলিশিয়া হিসেবে আবার অস্ত্র হাতে নিতে হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার জান্তা: বিশৃঙ্খল এই বাহিনীর শেষ পরিণতি কী?
জানা যায়, মিলিশিয়ায় রূপান্তরিত মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল নাইং শোং এর স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নাইং অং তুন।
স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সাউদার্ন মোন পিপলস ডিফেন্স ফোর্সের একজন কর্মকর্তা বলেছেন, যেহেতু মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী সামরিক পরিষদের কট্টর হয়ে উঠেছে, তাই তারা এই মিলিশিয়া গ্রুপটিকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং আক্রমণ করবে।
আরও পড়ুন: রাখাইনে ওষুধ সরবরাহ নিষিদ্ধ
এর আগে ২০১০ সালে মন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী নিউ মন স্টেট পার্টি থেকে বিভক্ত হয় এবং ২৬৮ জন সদস্য ৭২টি অস্ত্র নিয়ে দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সামরিক কমান্ডের কাছে আত্মসমর্পণ করে।
মোন শান্তি ও প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, তারা আত্মসমর্পণের ১২তম বার্ষিকীতে ১০ অক্টোবর থেকে সামরিক কাউন্সিলের অধীনে একটি মিলিশিয়া হিসেবে কাজ করবে।
]]>




