বাংলাদেশ

জামালপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

<![CDATA[

জামালপুরের সরিষাবাড়িতে ধান রোপণ করতে গিয়ে জাহিদুল (২৮) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদুল সরিষাবাড়ি উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।

স্থানীয় আবদুল কাদের জানান, রোববার সকাল ৮টার দিকে জাহিদুল জমিনে ধান রোপণ করতে গেলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় তার ওপর হঠাৎ বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে জাহিদুলকে মাটিতে পড়ে যাওয়া দেখে পাশের জমিতে কাজ করা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মিলাদের পরই বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, জাহিদুলের ছোট দুটি মেয়ে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!