জামালপুরে ৬ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা
<![CDATA[
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ছয় ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রুবেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে আলহাজ আশরাফ আলীর মালিকানাধীন অরিত্র ব্রিকসকে ৫ লাখ টাকা, সেলিম মিয়ার মালিকানাধীন আরএসএস ব্রিকসকে ৫ লাখ, রায়হান রহমতুল্লাহ্ রিমুর মালিকানাধীন রূপসী ব্রিকসকে ৫ লাখ টাকা, জাহাঙ্গীর আলমে মালিকানাধীন আকাশ ব্রিকস্-১ ও আকাশ ব্রিকস্-২ নামে দুটি ইটভাটায় ৮ লাখ টাকা ও আব্দুল মান্নানের মালিকানাধীন সিনহা ব্রিকসকে ৫ লাখ টাকাসহ সর্বমোট ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরএসএস ব্রিকস ঘনবসতি এলাকায় হওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: শেরপুরে ৬ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
জামালপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মাসুদ রানা বলেন, জরিমানা আদায় করা ইটভাটাগুলোর মালিকদের কাছ থেকে আগামী মৌসুম থেকে আর ইট পোড়াবে না মর্মে মুচলেকা নেয়া হবে।
তিনি বলেন, যেহেতু তারা এ বছর বিনিয়োগ করে ফেলেছে তাই এই মৌসুমে তাদের ইট পোড়ানোর সুযোগ দেয়া হবে।
]]>




