বাংলাদেশ

জুতার মধ্যে এক কেজি সোনা!

<![CDATA[

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ১০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জুতার ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক সোনার বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকার নাস্তিপুর কবরস্থানের কাছ থেকে পাচারকারীসহ সোনার বারগুলো উদ্ধার করে বিজিবি।

আটক পাচারকারী রিমন হোসেন চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর গ্রামের গোরস্তানপাড়ার মতিয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন: দুই কেজি সোনাসহ শাহজালালে আটক ২

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, সোমবার সকালে বারাদী সীমান্ত ফাঁড়ির হাবিলদার জুলহাসের নেতৃত্ব নাস্তিপুর গ্রামের কবরস্থানের সামনে অবস্থান নেয় টহল দল। এ সময় দর্শনা থেকে একটি ইজিবাইক নাস্তিপুর সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পথে বিজিবির টহল দল ইজিবাইকের গতিরোধ করে। পরে রিমন হোসেনকে আটক করা হয় ও তার দেহ তল্লাশি হরা হয়। এ সময় তল্লাশি করে কিছু না পাওয়া গেলে পরে জুতার ভেতরে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫টি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক বারগুলোর ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার বাজার মূল্য ৯২ লাখ টাকার বেশি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হবে। এছাড়া সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!