খেলা
জুরাইনে ট্রাকচাপায় শিশু নিহত
<![CDATA[
রাজধানীর জুরাইনে ট্রাকচাপায় ইব্রাহিম মোল্লা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জুরাইনের মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জুরাইনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশু ইব্রাহিম মোল্লা নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনায় নিহত ওই শিশুর ছবি সময় সংবাদের হাতে এসেছে। যেখানে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় নিহত ওই শিশুটিকে।
]]>




