জেলের জালে ছয় ফুট লম্বা অজগর
<![CDATA[
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক জেলের জাল থেকে ছয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার সংলগ্ন খাল থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোনাখালি বাজার সংলগ্ন খালে জাল পেতেছিলেন এক জেলে। দুপুর ১২টার দিকে ওই জালে সাপটিকে দেখতে পান স্থানীয় যুবক আবু হানিফ। পরে এলাকাবাসী সাপটিকে উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. সেলিমের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।
আরও পড়ুন: দোকানের র্যাকে কুণ্ডলী পাকিয়ে ছিল দুর্লভ কুকরি সাপ
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা সেলিম বলেন, ‘স্থানীয়ভাবে আমাকে একটি অজগর সাপ উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাকে বিষয়টি জানিয়েছেন। সাপটিকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বলেন, ‘আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। পরে বন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’
]]>




