‘জেলে থেকেও সাড়ে ৭ কোটি মানুষকে সাহস জাগিয়েছেন বঙ্গবন্ধু’
<![CDATA[
জেলে থেকেও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে সাহস জাগিয়েছেন। তাই নতুন প্রজন্মকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের পাঁচখোলা এলাকায় বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি মানুষকে জাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত দুই আদালতেই বিচার হবে পিকের: দুদক
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন, কারাগার জীবন নিয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করতে বলা হয়েছে। এরমধ্যে থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে ভালো জানতে পারবে। বঙ্গবন্ধুর চেতনা ও শ্রদ্ধাবোধ অর্জন করতে পারলে এক মুজিব থেকে লক্ষ্য মুজিব; পরে কোটি মুজিবের জন্ম হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তুম আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, ডিপিডিসি-এর চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়াসহ অনেকেই।
]]>




