ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌর্যালি
<![CDATA[
প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে ঝালকাঠিতে জনসচেতনতায় বর্ণাঢ্য নৌর্যালি করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্পিডবোট ও আটটি ট্রলার নিয়ে সুগন্ধা ও বিশখালী নদীর বিভিন্ন এলাকায় ১০ কিলোমিটার নদীতে র্যালি করা হয়।
সুজজ্জিত নৌর্যালিতে ব্যানার-ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার-প্রচারণা চালানো হয়।
আরও পড়ুন: মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান, ১০ হাজার মিটার জাল জব্দ
জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ জেলে, মৎস্যজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান র্যালিতে অংশ নেয়।
শুক্রবার (৭ অক্টোবর) থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠিতেও ইলিশ বিপণন, পরিবহন ও মজুত নিষিদ্ধ রয়েছে।
]]>




