টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আমিরাত
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় রোববার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ১৫ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা-নামিবিয়ার তুলনায় সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের মধ্যকার লড়াইটা হওয়া উচিত সমানে সমান। র্যাঙ্কিংয়ের হিসেবে যদিও ১৮ নম্বরে থাকা ডাচদের চেয়ে ৫ ধাপ এগিয়ে আমিরাত। তাই আত্মবিশ্বাসটাও বেশি তাদের।
ডাচদের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত আরব আমিরাতের ব্যাটসম্যান চিরাগ সুরি। তিনি বলেন, বিশ্বকাপটা স্বপ্নের চেয়ে কম কিছু নয়। এটা বড় এক টুর্নামেন্ট। সব সময় এ ধরনের সুযোগ আসে না।
অন্যদিকে গত বছরের বিশ্বকাপ মনের মতো না হলেও এবার বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে নেদারল্যান্ডস। ২ সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে এরইমধ্যে অ্যাডিলেড ও ব্রিসবেনে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে। কনসালট্যান্ট হিসেবে যুক্ত করেছে ভারতের বিশ্বকাপ জয়ী দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ান ড্যান ক্রিশ্চিয়ানকে।
আরও পড়ুন: কেমন হবে আমিরাত-নেদারল্যান্ডসের লড়াই?
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেমেই চমক দেখিয়েছে নামিবিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৬৩ রান সংগ্রহ করে আফ্রিকা মহাদেশের দেশটি। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় শানাকার দল। ফলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ৫৫ রানে হেরে গেল এশিয়া চ্যাম্পিয়নরা।
]]>




