বাংলাদেশ

টাইগারদের বাফুফের অভিনন্দন

<![CDATA[

চার ম্যাচ পর জয়খরা কাটিয়েছে বাংলাদেশ। সুপার টোয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে টাইগাররা। প্রায় ১৫ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে সাকিবদের জয়ে ক্রিকেটের পাশাপাশি তাই উচ্ছ্বসিত দেশের ফুটবলও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে তাসকিনদের জানানো হয়েছে অভিনন্দন।

হোবার্টে সোমবার (২৪ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাচদের ইনিংস থেমেছে ১৩৫ রানে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গত মাসের প্রস্তুতিমূলক সিরিজ বাদ দিলে টানা সাত ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আরব আমিরাত সিরিজে না থাকায়, দ্বিতীয় মেয়াদে দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার পর প্রথম জয়ের দেখা পেলেন সাকিব।

আরও পড়ুন: হোবার্টে সমর্থকদের আক্ষেপ মিটিয়েছেন সাকিব

এদিকে বাংলাদেশের জয়খরা কেটেছে বিশ্বকাপের মূলমঞ্চেও। ২০০৭ সালে জোহানেসবার্গে বিশ্বকাপের মূলপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর একে একে আরও ছয় আসর খেললেও, মূলপর্বে আর জয়ের দেখা পাচ্ছিল না টাইগাররা। অবশেষে অষ্টম আসরে এসে সেই খরা কাটাল সাকিব বাহিনী।

টাইগারদের এমন জয়ে দেশের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের ফুটবলও। সাকিবদের জয়ে অভিনন্দন জানিয়ে সোমবার (২৪ অক্টোবর) বিবৃতি দিয়েছে বাফুফে। বিবৃতিতে বলা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ৯ রানে জয় পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বাফুফের অফিশিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

আরও পড়ুন: তাসকিনের চোখে মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার

আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটে দেশের সুনাম আরও বৃদ্ধি করার আশা প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!