বিনোদন

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা

<![CDATA[

টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। আর এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা দেখতে বিভিন্ন এলাকার প্রায় লাক্ষাধিক নারী পুরুষসহ ছোট বড় নানা বয়সের মানুষ ছুটে এসেছেন।

বর্ণিল আয়োজনে খুশি ঘোর দৌড় দেখতে আসা দর্শনার্থীরা। আগামীতে আবারও এমন আয়োজনের দাবী তাদের। এদিকে আয়োজক কমিটিও  প্রতিবছরের মতো আগামীতেও এমন আয়োজক করা হবে বলে জানিয়েছেন। প্রতিযোগীতায় বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ঘোড়া অংশ নিয়েছে। এর মধ্যে সোনীয়া নামের এক মেয়ে প্রতিযোগী ছিলেন । সে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে।শতাধিক ঘোড়ার  হ্রেষা ধ্বনিতে প্রকেম্পিত হয়েছে মধুপুরের আকাশী এলাকার ঘোড় দৌড়ের মাঠ। প্রতিযোগীদের সবার  লক্ষ নির্ধারিত এলাকায় আগে পৌছে যাওয়া।

 

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় কালের বির্বতনে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং এলাকাবাসীর বিনোদনের জন্য স্থানীয়দের উদ্যোগে এই ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আর এই ঘোড়ার দৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রায় লক্ষাধিক বিভিন্ন বয়সের বিনোদনপ্রেমী নারী পুরুষ। ঘোড়াদৌড়কে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবার উৎসবে মেতে উঠে স্থানীয়রা। সকাল থেকেই প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবরা এসে মিলন মেলায় পরিনত হয় এবং অনেকের বাড়িতেই আয়োজন করা হয় নানা রকমের পিঠা।

আরও পড়ুন:নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

আবার এই ঘোড়া দৌড় উপলক্ষেই সকাল থেকেই গ্রামীন মেলা বসেছে। মেলায় বাহারী খাবারসহ নাগর দোলা,হোন্ডা খেলাসহ নানা রকমের রাইটস এর ব্যাবস্থা করেছে কর্তৃপক্ষ। ফলে এখানকার শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের বিনোদনের কোন রকম কমতি ছিলোনা। দুপুর গড়াতেই কয়েকটি গ্রুপে শুরু হয় প্রতিযোগীতা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশ নিয়েছে। লাখো মানুষের বিনোদনের জন্য প্রতিযোগীরাও তাদের ক্রীড়ানৈপুন্য দেখিয়ে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করছেন। আগামীতে আবারও এমন আয়োজনের দাবী দর্শনার্থীদের ও প্রতিযোগীদের।

এদিকে ঘোড়া দৌড়কে কেন্দ্র প্রায় লক্ষাধিক মানুষের সমাগম যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো। কোন প্রকার বিশৃঙখলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

আরও পড়ুন:চট্টগ্রামে ঝিনুকের আদলে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স

মেলার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন,মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উৎসব উদ্দিপনা বিড়াজ করছে। হারিয়ে যাওয়া গ্রামীন খেলাগুলো আবারও প্রচলন হলে যুব সমাজ মাদকসহ নানা রকমের খারাপ কাজ থেকে বিরত থাকবে।

এদিকে আয়োজক কমিটি সদস্য মোঃ মফিজুল ইসলাম জানিয়েছেন, ‘বিগত ১৫ বছর যাবৎ নিয়মিত ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও এমন আয়োজন করা হবে। প্রতি বছরের মতো এবারও সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ঘোড়দৌড়কে কেন্দ্র করে বাধভাঙ্গা আনন্দে মেতেছিলো স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন প্রতিবছরই এই দিনের অপেক্ষায় থাকেন আমরা আয়োজকরাই প্রতিবছর এই আয়োজন করি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!