খেলা

টাঙ্গাইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

<![CDATA[

টাঙ্গাইলে পৃথক দুই মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ রায় দিয়েছেন টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকী।

দণ্ডিতরা হলেন ঘাটাইল উপজেলার লক্ষীন্দর পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৪) এবং টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে উমর ফারুক সোহেল (৩২)।

আরও পড়ুন: সাত মাসের শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মহসিন সিকদার জানান, দণ্ডিত দেলোয়ার হোসেনকে র‌্যাবের একটি দল ২০১৫ সালের ৩১ মে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। র‌্যাবের উপসহকারী পরিচালক বজলুর রশীদ বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মনসুফ আলী ২০১৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার পর দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: অস্ত্র মামলায় সাহেদের জামিন স্থগিতই থাকবে

তিনি আরও জানান, অপর দণ্ডিত উমর ফারুককে ২০১৫ সালের ১৮ জুলাই র‌্যাব টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোড থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং নগদ ৫০ হাজার ২০ টাকাসহ গ্রেফতার করে। পরে র‌্যাবের উপসহকারী পরিচালক ফিরোজ আহম্মদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে উমর ফারুক জামিনে মুক্তি লাভ করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!