খেলা

টাঙ্গাইলে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

<![CDATA[

টাঙ্গাইলে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা ফুটবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে অনূর্ধ্ব-১৭ যুব গেমসের উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে ঢাকা বিভাগের ১৭ জেলার ৩৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

জেলা প্রশাসক জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

দিনব্যাপী ১০টি নারী ও পুরুষ ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ২২ জানুয়ারি অ্যাথলেটিকের বিভিন্ন ইভেন্ট শুরু হবে। এ সময় খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন অতিথিরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!