খেলা

টানা দ্বিতীয় জয় চায় রংপুর, জয়ের খোঁজে বরিশালও

<![CDATA[

বিপিএলে জয়ের খোঁজে নামছে ফরচুন বরিশাল, প্রতিপক্ষ রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। এ ম্যাচের আগে তাই বোলিং ও ফিল্ডিংয়ে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বরিশাল। অন্যদিকে, টানা দ্বিতীয় জয়ের খোঁজে রংপুর রাইডার্স। মিরপুরে মঙ্গলবার (১০ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

রংপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে কান্ডারি সাকিবসহ বরিশালের সব খেলোয়াড় দারুণ সিরিয়াস। হার দিয়ে শুরু হয়েছে আসর। অধিনায়ক সাকিবের ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো গতির ইনিংস ও বাঁচাতে পারেনি দক্ষিণাঞ্চলের দলটিকে। ১৯৪ রানের বড় স্কোরের পরেও জয়ের দেখা পায়নি সাকিবরা। সিলেটের বিপক্ষে দুর্দান্ত স্কোরের পরও বাজে ফিল্ডিংয়ে ম্যাচ হাতছাড়া করে ফরচুন বরিশাল।

 

বোলারদের যাচ্ছেতাই বোলিংয়ে ডুবেছে বরিশালের জাহাজ।  দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক বরিশাল। প্রথম ম্যাচে বাজে হারের কারণে রংপুরের বিপক্ষে একদশে আসছে পরিবর্তন। এ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার কাজি অনিক। অনুশীলনে ফিল্ডিংয়ে দেয়া হয়েছে বাড়তি মনোযোগ।

আরও পড়ুন:প্রতি ম্যাচেই বদলাবে বরিশালের অধিনায়ক

ফরচুন বরিশালের ব্যাটার ইফতেখার আহমেদ বলেন, ‘শেষ ম্যাচে আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে। তাই আমরা এ বিষয়ে বেশ গুরুত্ব দিয়েছি। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ কে তার চেয়ে বড় বিষয় নিজে কতটা ভালো খেলতে পারছেন। আমরা আমাদের পারফরমেন্সের ওপর গুরুত্ব দিচ্ছি। আশা করছি, ঘুরে দাঁড়াতে পারব।’

বরিশাল যেখানে নিজেদের হারিয়ে খুঁজছে, সেখানে দ্বিতীয় জয়ের খোঁজে রংপুর। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচে বিপিএলের দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্রততম ফিফটির রেকর্ড গড়েছেন রনি তালুকদার। দেশ-বিদেশি তারকারা সবই আছেন দারুণ ছন্দে। বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে তাই মধুর সমস্যায় পড়েছেন রংপুর কোচ সোহেল ইসলাম। ম্যাচ বাই ম্যাচ ভালো পারফর্ম করাই লক্ষ্য কোচ ও ক্রিকেটারদের।

আরও পড়ুন:রানের পাহাড় টপকে বরিশালকে হারাল সিলেট

সোহেল বলেন, ‘নেক্সট ম্যাচের দিকেই আমরা ফোকাস করছি এবং আমি বলব, আমাদের ছেলেরা মানসিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা এটা ধরে রাখতে চাই।’

দলের মাঝে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে। এটাই দলটির ভালো খেলার বড় রহস্য বলেও মনে করেন কোচ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!