বাংলাদেশ

টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি গণভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এদিন সকাল ১০টায় সড়ক পথে পদ্মা সেতু হয়ে পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ নিয়ে পদ্মা সেতু হয়ে চতুর্থবার টুঙ্গিপাড়া গেলেন শেখ হাসিনা।

সকাল ১০টা ২০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে যান তার ছোট বোন শেখ রেহানা। এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১৪৬৫০ টাকা টোল দিলেন শেখ রেহানা

গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

তবে সেতু পেরিয়ে প্রথমবারের মতো শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যান ৪ জুলাই। পদ্মা সেতু হয়ে তিনি সর্বশেষ টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন গত ১২ আগস্ট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!