ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা
<![CDATA[
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (২১ সেপ্টেম্বর) লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার সম্পত্তির তথ্য গোপন করেছেন- এমন অভিযোগে মামলা করা হয়েছে। খবর আল জাজিরার।
এছাড়া ট্রাম্প অর্গানাইজেশন, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং তার মেয়ে ইভানকা ট্রাম্পকে আসামি করা হয়েছে।
মামলার ব্যাপারে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস টুইটে বলেছেন, লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার ছেলেমেয়েদের ব্যবহার করে কয়েক বিলিয়ন ডলারের তথ্য গোপন করেছেন। নিজের জন্য বড় অর্থনৈতিক সুবিধা পেতে ট্রাম্প নিজে মিথ্যা বলেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে রাশিয়া: বাইডেন
এদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কের কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।
এর আগে ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।
]]>




