খেলা

ট্রেনে পা বিচ্ছিন্ন সেই যুবক মারা গেছেন

<![CDATA[

রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবক (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাবুল মণ্ডল জানান, সকাল ১০টার দিকে একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়ে যাওয়ার পর রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আশপাশের কেউ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, কমলাপুর থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। আহত অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন:  কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

তিনি জানান, নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল একটি লুঙি ও গামছা। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!