বাংলাদেশ

ঠকবাজ জেনেও সুকেশই স্বপ্নের পুরুষ ছিলেন জ্যাকলিনের!

<![CDATA[

সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতিতে ভালোই ফেঁসেছেন জ্যাকলিন। সম্প্রতি তিনি ৮ ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। তা থেকেই জানা যায়, সুকেশের প্রেমে হাবুডুবু খাওয়ার সময়ই তার ঠকবাজির কথা জানতে পারে জ্যাকলিন। তারপরেও তার সঙ্গেই ঘর বাঁধতে চেয়েছিলেন এই বলিউড নায়িকা।

দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার স্পেশাল কমিশনার রবীন্দ্র যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ধনী হওয়ায় সহজেই যেকোনো বলিউড অভিনেত্রীকে প্রভাবিত করতে পারতেন তিনি।

আরও পড়ুন: ‘মানিকে মাগে হিতে’ গানে ঝড় তুললেন নোরা! (ভিডিও)

সুকেশের অর্থের ফাঁদে জ্যাকলিন, নোরাসহ অনেক বলিউড নায়িকাই পা রাখেন। তবে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর একে একে সব নায়িকাই সুকেশের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন।

একমাত্র জ্যাকলিনই তার ব্যতিক্রম ছিল। আর্থিক জালিয়াতি জানার পরও সুকেশই ছিল তার জীবনের একমাত্র স্বপ্নপুরুষ।

রবীন্দ্রের কথায়, ‘জ্যাকলিন বেশি বিপাকে পড়েছেন। কারণ, সুকেশের অপরাধের কথা জেনেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। এই জায়গায় বেঁচে গিয়েছেন বলিপাড়ার আরেক অভিনেত্রী নোরা ফাতেহি।

আরও পড়ুন: বিবাহিত পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র!

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, শেষ পর্যন্ত জ্যাকলিন আর সুকেশ দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন। এদিকে সুকেশের সঙ্গে জ্যাকলিনের প্রেমের সম্পর্কের কথা আগেই স্বীকার করেছিলেন সুকেশের আইনজীবী। এ বিষয়ে সুকেশ জানিয়েছেন, আর্থিক কেলেঙ্কারি আর প্রেমের সম্পর্ক সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই।

সূত্র: আনন্দবাজার  

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!