বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

<![CDATA[

ঠাকুরগাঁওয়ে বদরুল ইসলাম (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার চাপড়বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক পীরগঞ্জ উপজেলা উত্তর মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ভাই গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইব্রাহিমের মরদেহ

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!