খেলা

ঠাকুরগাঁওয়ে কমেছে শীতকালীন সবজির দাম

<![CDATA[

ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজার শীতকালীন সবজিসহ নানারকম সবজি কেনাবেচায় সরগরম। সরবরাহ ভালো থাকায় কয়েক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম কমেছে ৩ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে সরেজমিন দেখা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সবজির উৎপাদন ভালো হয়েছে। শীত উপেক্ষা করে ভোর থেকে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন।

রাস্তার পাশে তরতাজা ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, ব্রকলি, টমেটোসহ সবরকম শীতকালীন সবজি সারি সারি সাজিয়ে রেখে কেনাবেচা চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বাজার। আর এসব সবজি কিনতে ছুটে আসেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতা ও ব্যবসায়ীরা।

বাজারে সরবরাহ ভালো থাকায় কয়েক দিনের ব্যবধানে সব সবজির দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত কমেছে। এ বাজারে প্রতি কেজি নতুন আলু প্রকারভেদে ১৬ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি ফুলকপি ১২ থেকে ১৪ টাকা, বাঁধাকপি ৪ থেকে ৫ টাকা এবং শিম ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রকারভেদে ১৪ থেকে ১৮ টাকা, শসা ১৪ থেকে ১৬ টাকা, টমেটো প্রকারভেদে ১০ থেকে ২০ টাকা, গাজর ১৬ থেকে ১৭ টাকা, মিষ্টি কুমড়া ১৬ থেকে ১৮ এবং মুলা ৫ থেকে ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক প্রকারভেদে ৩ থেকে ৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে কৃষকরা লোকসানে

কৃষকরা জানান, দুদিন আগেও সবজির ভালো দাম পাওয়া গেছে। কিন্তু দুদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম ২ থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটের ব্যবসায়ী ফজলুল হক জানান, বাজারে সরবরাহ ভালো, সে জন্য দাম কিছুটা কমেছে।

বর্তমানে এই পাইকারি বাজারে গড়ে প্রতিদিন ২২ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত সবজি কেনাবেচা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!