ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড পতন
<![CDATA[
ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামের রেকর্ড পতন ঘটেছে। মূলত, ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং কর কমানোর ঘোষণার পর ব্রিটিশ মুদ্রাটির মান কমতে থাকে।
যুক্তরাজ্যের সরকারের আর্থিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কায় সোমবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মান রেকর্ড পতন হয়েছে।
সোমবার এশিয়ার বাজারে লেনদেনে মুদ্রাটির মান ১ দশমিক শূন্য ৩ এর কাছাকাছি নেমে আসে। পরে যুক্তরাজ্য সময় সোমবার সকালে তা প্রায় ১ দশমিক শূন্য ৬ ডলারের অবস্থান করে।
এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় ডলারের দাম বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে পাউন্ডের মানে।
আরও পড়ুন: জানুয়ারির পর প্রথমবার অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের নিচে
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গত ৫০ বছরের মধ্যে সব চেয়ে বড় ট্যাক্স কমানোর ঘোষণা দেন ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেং।
দ্য ইউএস ডলার ইনডেক্সের তথ্যমতে, গেল ২০ বছরের মধ্যে বর্তমানের ডলারের মান সবচেয়ে বেশি।
বিশ্লেষকদের ধারণা, ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দাম কমে যাওয়ার পেছনে বহুবিধ কারণ থাকলেও প্রধান দুই কারণ রয়েছে। এক, রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবে সব কিছুর দাম বেড়ে গেছে। দুই, যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বাড়ানো।
সূত্র: বিবিসি, সিএনএন
]]>




