খেলা

ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

<![CDATA[

১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ করতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অফিসে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদর দফতরে যায়। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে তারা। বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চান বিএনপি নেতারা।

 

আরও পড়ুন:  তারেকের কুমন্ত্রণায় বিএনপি প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে: তথ্যমন্ত্রী

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেয়া হয়।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!