বিনোদন
ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৮
<![CDATA[
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৯ হাজার ৭৪৫ পিস ইয়াবা, ১৫ গ্রাম ২৩০ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৫৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
]]>




