খেলা

ডিপাইয়ের গোলে এগিয়ে নেদারল্যান্ডস

<![CDATA[

কাতার বিশ্বকাপের নকআউটের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডাচদের এগিয়ে নেন মেম্ফিস ডিপাই। ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করেন তিনি।

এ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি করে গোল করেছেন পাঁচজন খেলোয়াড়। এর মধ্যে আছেন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোও। প্রত্যাশিতভাবেই তাকে শুরুর একাদশে রেখেছেন ডাচ কোচ লুইস ফন গাল। আবার ডেভি ক্লাসেন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ দুটি অ্যাসিস্ট। তাকেও একাদশে রেখে ডাচ দল সাজানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনাকেও হারিয়েছিল ক্যামেরুন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। ডাচদের বিপক্ষে শুরুর একাদশে আছেন তিনিও। কাতার বিশ্বকাপে দলের হয়ে একটি গোল করেছেন পুলিসিচ। এবারের আসরে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছিলেন টিমোথি উইয়াহ। আক্রমণভাগে পুলিসিচের সঙ্গে তিনিও আছেন।

যুক্তরাষ্ট্র একাদশ

ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারম্যান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জেসুস পেরেইরা ও টিমোথি উইয়াহ।

আরও পড়ুন: গ্রুপ পর্ব শেষে গোল-অ্যাসিস্টে এগিয়ে যারা

নেদারল্যান্ডস একাদশ

আন্দ্রিস নোপার্ট, হুরিয়েন টিম্বার, ফন ডাইক, নাথান একে, ডেনজেল ডামপ্রিস, ডেলি ব্লাইন্ড, ফ্রেঙ্কি ইয়ং, মার্টেন ডি রুন, কোডি গ্যাকপো, মেম্ফিস ডিপাই ও ডেভি ক্লাসেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!