ডেঙ্গুতে মৃত্যু-শনাক্ত কমলো
<![CDATA[
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আগেরদিন শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ৭১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এই সময়ে মারা যান তিনজন।
বর্তমানে সারা দেশে সর্বমোট দুই হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৬৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৮৩ জন।
আরও পড়ুন: একসঙ্গে করোনা-ডেঙ্গু হলে কী করবেন?
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৮ জন মারা গেছেন।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন।
]]>




