খেলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু

<![CDATA[

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সৈয়দ মোছাব্বের হোসেনের (৫২) মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম সৈয়দ আলী আজম মিয়া।

তাকে হাসপাতালে নেওয়া হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রানা আহমেদ বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে ৫২ বছর বয়সী এ বন্দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফল বিক্রি শেষে বাসায় ফেরা হলো না জয়নালের

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!