ঢাকা বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পাবেন সৌদি নাগরিকরা
<![CDATA[
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নাগরিকদের আগে থেকে ভিসা সংগ্রহ করা লাগবে না। বিমানবন্দরে পৌঁছে তারা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকায় সৌদি আরবের দূতাবাস এই ঘোষণা দিয়েছে। খবর সৌদি গ্যাজেটের।
এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পাবেন। বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের দেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে।
এই বিষয়ে যেকোনো সমস্যা বা প্রয়োজনে দূতাবাস থেকে দেয়া ফোন নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে ভিসা জটিলতা
গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সৌদি আরবের নাগরিকদের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেট জেনারেল থেকে প্রয়োজনীয় ভিসা সংগ্রহের নির্দেশনা দিয়েছিল। এই ঘোষণায় আগের নির্দেশনা বাতিল হয়ে যাবে।
]]>




