খেলা

ঢালিউডের প্রভাবশালী খলনায়কের জন্মদিন

<![CDATA[

চলচ্চিত্রে নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পর্দার খলনায়ক হয়েও বাস্তবে মানুষের মনে নায়কের স্থান দখল করা যায়। বাংলা চলচ্চিত্রে যে ক’জন খল অভিনেতা ছিলেন তার মধ্যে নাসির খান অন্যতম।

নাসির খানের কাজ তাকে বাঁচিয়ে রেখেছে মানুষের হৃদয়ে। ২৭ বছরের অভিনয় জীবনে তিনি কাজ করেছেন প্রায় ৫০০ চলচ্চিত্রে। খল অভিনেতা হলেও তার অভিনয়ে ছিল বৈচিত্র্য। তার কণ্ঠস্বরে ছিল শিল্পের ছোঁয়া। আজ ঢালিউডের প্রভাবশালী খলনায়ক নাসির খানের জন্মদিন। তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি জয়া আহসান

তার বিখ্যাত ডায়ালগ: ‘মামা বলত ভাগনে বেশি লোভ করিসনে’,  ‘আমার দয়া আছে কিন্তু মায়া নাই’,  ‘কথা কম কাজ বেশি, মানুষকে আমি ভালোবাসি’, ‘আমার দুঃখ আছে, কিন্তু কষ্ট নাই’, ‘মুরব্বি যা বলে, বুদ্ধিমানরা সে মতো চলে’। বাংলা সিনেমার এই সংলাপগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। পর্দায় সংলাপগুলো তুলে ধরেছিলেন ঢালিউডের জনপ্রিয় খলনায়ক নাসির খান।

আরও পড়ুন: কোরিয়ান যুবককে বাংলাদেশি মডেলের বিয়ে

নাসির খান অভিনীত চলচ্চিত্রের মধ্যে বেদের মেয়ে জোছনা, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এই ঘর এই সংসার, ভণ্ড উল্লেখযোগ্য। আলিফ লায়লা, সুপারম্যান, রবিনহুডসহ বেশ কিছু শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে কোনো রাষ্ট্রীয় বা জাতীয় সম্মাননা দেয়া হয়নি। ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রেখে যান মা, তিন কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!