বিনোদন

তামিলনাড়ুকে ইনিংস ব্যবধানে হারাল তাইজুলরা

<![CDATA[

চার দিনের ম্যাচে ভারতের তামিলনাড়ু প্রদেশকে ইনিংস ও ৪ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ইনিংসে মিলিয়ে একাই ৯ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে শিবির ধসে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার (২৮ অক্টোবর) তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস থেমেছে ২৫২ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৯ রানের জবাবে তাদের ইনিংস থামে মাত্র ৯৩ রানে। ফলোঅনে থেকে তারা আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করা নামিলনাড়ুর ইনিংস পরাজয় ঠেকাতে শেষ দিনে প্রয়োজন ছিল আরও ১২৩ রান। হাতে ছিল চার উইকেট। কিন্তু তাইজুল ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এদিন তারা ১১৯ রানের বেশি স্কোরবোর্ডে যোগ করতে পারেননি। ফলে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ও ৪ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন তিলকারত্নে

২৫২ রান করার পথে তামিল নাড়ুর হয়ে অশ্বিন ক্রিস্ট ৫৭, অজিত রাম ৫৫ ও আদিত্য গনেশ ৪৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ৯৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তাইজুল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে মিথুনরা। দলের হয়ে সর্বোচ্চ ১৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। এছাড়া সাদমান ইসলাম ৮৯ ও সাইফ হাসান ৩৮ রানের ইনিংস খেলেন। তামিল নাড়ুর হয়ে প্রথম ইনিংসে ৪টি করে উইকেট তুলে নেন ভিগনেশ ও অজিত রাম।

আরও পড়ুন: সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে বলার সাহস নেই বোর্ড কর্তাদের

মিথুনদের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ভারতের আঞ্চলিক দলটি মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। তাদের ইনিংস ধসে দেন রেজাউর রহমান রাজা ও তাইজুল। সুই আর গতির ঝলক দেখিয়ে রাজা ২৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। অন্যদিকে ৪০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তাইজুল।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!