বাংলাদেশ

তারকাদের ছাড়াই চেলসিকে বিধ্বস্ত করল ম্যানসিটি

<![CDATA[

আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনার মতো তারকাদের ছাড়াই চেলসিকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্লুজদের তারা হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার (০৮ জানুয়ারি) চেলসির জালে জোড়া বল জড়িয়েছেন রিয়াদ মাহরেজ। একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ ও ফিল ফোডেন।

গোল মেশিন হলান্ড ও মাঝমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনাকে ছাড়াই মাঠে নেমেছিল ম্যানসিটি। এরপরও ইতিহাদে এদিন কোনো পাত্তাই পায়নি চেলসি। ৪১ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশে মাত্র ৩টি শট নেয়। যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্য বরাবর।বিপরীতে ম্যানসিটির নেয়া ৯ শটের ৭টিই ছিল লক্ষ্য বরাবর।

ম্যাচের ২৩ মিনিটে ফ্রি কিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন রিয়াদ মাহরেজ। এর ৬ মিনিট পর পেনাল্টি থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার হয়ে সদ্য বিশ্বকাপ জেতা হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার হার চেয়েছিলেন তেভেজ!

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফিল ফোডেন। বাঁ প্রান্তে আক্রমণে উঠে ডি-বক্সের সামনে কাইল ওয়াকারকে পাস দেন মাহরেজ। তিনি বল বাড়িয়ে দেন গোলবারের সামনে থাকা ফোডেনের উদ্দেশে। বল পেয়েই ফোডেন জালে জড়াতে কোনো দেরি করেননি।

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রাখে ম্যানসিটি। অন্যদিকে পারফরম্যান্সে কোনো রদবদল আসেনি চেলসির। দ্বিতীয়ার্ধে শুধু একবারই ম্যানসিটি গোলরক্ষকের পরীক্ষা নিতে পেরেছিল ব্লুজরা। গোল শোধের বদলে ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি উপহার দিয়ে বসে তারা।

আরও পড়ুন: চেলসির বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়

বের্নার্দো সিলভার পাস ডি-বক্সে দখলে নিয়ে এগিয়ে যাওয়ার পথে ফোডেনকে ফাউল করে বসেন চেলসি ডিফেন্ডার কৌলিবালি। রেফারি থেকে পেনাল্টির বাঁশি পেয়ে স্পটকিকে বল জালে জড়ান মাহরেজ। তাতে ৪-০ গোলের জয় নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় ম্যানসিটি। আর এফএ কাপের চলতি আসর থেকে ছিটকে যায় গত আসরের রানার্সআপ চেলসি।

এদিকে ৭২ ঘণ্টার ব্যবধানে ম্যানসিটির বিপক্ষে দুবার হারল  চেলসি। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার (০৬ জানুয়ারি) ম্যানসিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!