তারুণ্যের অগ্রদূতের সভাপতি ইমরান সম্পাদক ফাহিম
<![CDATA[
চাঁদপুরে তারুণ্যের অগ্রদূত নামে গড়ে ওঠা সামাজিক সংগঠনের সভাপতি হয়েছেন ইমরান খাঁন ও সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম আল ইসলাম।
সোমবার (২ জানুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সমাজসেবামূলক সংগঠন তারুণ্যের অগ্রদূত।
সমাজ বিনির্মাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি সংগঠনটি বেশ কিছু সামাজিক কাজ করে যাচ্ছে।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডিসেম্বরে নতুন কমিটি গঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২০২৩ সালের জন্য কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩ সালের কার্যকরী কমিটির সভাপতি পদে ইমরান খাঁন, সাধারণ সম্পাদক পদে ফাহিম আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে রানা দাস নির্বাচিত হয়। তবে সোমবার রাতে পুরো কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বিদেশের অর্থে স্বদেশের নাগরিক সংগঠন!
নির্বাচিত অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি প্রীতি মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল বাসেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া দিদার শিমু, কোষাধ্যক্ষ রিংকি হাওলাদার, দফতর সম্পাদক সাদিয়া আফরিন আঁখি, প্রচার সম্পাদক জাহিদ হাসান রিপন, সাংস্কৃতিক সম্পাদক বিধান চন্দ্র ঘোষ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান অপু।
]]>




