খেলা
তিন খাতে বিনিয়োগে উৎসাহী ভারত
<![CDATA[
তিন বছর পর প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত জ্বালানি, পরিবহন ও অ্যাগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে।
আরও পড়ুন: স্টিলখাতে বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা
ভিন্ন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমায় শিগগিরই এর প্রভাব দেশের বাজারে পড়বে।
ট্যারিফ কমিশনের সিদ্ধান্তক্রমে আগামী মাসে আরও একধাপ নিত্যপণ্যের দাম কমবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারের সঙ্গে পণ্যের সমন্বয় করা হচ্ছে।
]]>




